উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ১০:১০ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে জামায়াতের দুই কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ছনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নেজাম উদ্দিন (৪৬) ও আবু ছালেক (৩৮)। তাঁরা দুজনই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা এবং জামায়াতের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। গত রাতে তিনি বলেন, উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে দুজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। উদ্ধার শেষে লাশ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও চার-পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে নেজাম ও তাঁর সঙ্গে ৮-১০ জন কাঞ্চনা ইউনিয়ন থেকে ছনখোলা গ্রামে যান। এ সময় মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাঁদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় স্থানীয় কিছু লোক। তবে তাঁরা সেখানে কেন গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমকে) হাসপাতালের সামনে থাকা কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা মাঈনুদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে প্রথমে চমেক হাসপাতালে আনলেও পরে তাঁদের প্রাইভেট হসপিটালে নিয়ে যান স্বজনেরা।

স্থানীয়রা বলেন, ছনখোলা গ্রামে আওয়ামী লীগ আমলে স্থানীয় চেয়ারম্যান মানিকের আধিপত্য ছিল। ৫ আগস্টের পর প্রায় ১৫ বছর পর স্থানীয় জামায়াত কর্মী নেজাম উদ্দিন এলাকায় ফিরলে তাঁর আধিপত্য শুরু হয়। এ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...