প্রকাশিত: ১২/০৮/২০১৮ ৮:০৫ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩১ পিএম

রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা হতে এবং আরকান মহাসড়কের দুরপাল্লার বাসে তল্লাসী চালিয়ে ইয়াবার বড় বড় চালান উদ্ধার,অনেক মাদক বিক্রেতাকে আটক করে চটগ্রাম আদালতে প্রেরণ ও পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখায় আবারো চট্টগ্রাম জেলার বেষ্ট ওসি হিসেবে পুরস্কার লাভ করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।।১১আগষ্ট সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স হালিশহরে মাসিক কল্যান ও অপরাধ সভা অনুষ্টিত হয়।উক্ত কল্যাণ সভায় মাদকদ্রব্য উদ্বার ও পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামকে চট্টগ্রাম জেলার বেষ্ট ওসির পুরুষ্কার প্রদান করেন চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার নূর-ই-আলম মিনা বিপিএম পিপিএম। এসময় চট্টগ্রাম জেলা(দক্ষিণ)`র অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভূইয়া এবং পুলিশের উর্ধ্বতন সকল কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে জানান,এ অর্জন আমার একার নয়,এই অর্জন পুরো লোহাগাড়াবাসীর। আমি আমার এই অর্জনটুকু লোহাগাড়ার মানুষকে আবারো উৎসর্গ করলাম। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণরের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer