প্রকাশিত: ০১/০৬/২০১৮ ৮:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৬ এএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রামস্থ উখিয়া সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার বিকাল ০৫.০০ টায় নগরীর নতুন রেল ষ্টেশনস্থ হোটেল “প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল” এর সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ ছমি উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক মোজাফফর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক জনাব মাহমুদুল হক।তিনি ২০০৭ সাল হতে উখিয়া সমিতির গোড়াপত্তন এবং সংগঠনের অপরিহার্যতার উপর গুরত্বারোপ করে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এখলাছুল কবির উখিয়া সমিতির সাফল্য কামনা করে সার্বিক সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোকতার আহমেদ, অধ্যাপক অাবু অাহমেদ; চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ অাবদুল মাজেদ, অধ্যাপক ডাঃ মোঃ জহির উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক ডাঃ জাবেদ জাহাঙ্গীর তুহিন, এ.এস.পি মোঃ মফিজ উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক এ.কে.এম নুরুল বশর ভুঁইয়া সুজন, ঢাকা ব্যাংক লিঃ এর এভিপি মোহাম্মদ নুর কাশেম এবং বিশিষ্ট ব্যবসায়ী লতিফ আনোয়ার চৌধুরী প্রমুখ। অালোচনা পর্বে সভায় বক্তব্য রাখেন, এবি ব্যাংকের ম্যানেজার বাদশা মিয়া, সমবায় অফিসার মোঃ অানিসুল ইসলাম বাবুল, ব্যাংকার মোঃ নুরুল অামিন, সহঃ অধ্যাপক অাবদুস সালাম, সহঃ অধ্যাপক নুর মোহাম্মদ, সহঃ অধ্যাপক অাবদুল করিম, এস.অাই শাহ অালম, এস.আই ফরহাদ, এস.অাই নজরুল, ডাঃ মোঃ অায়াজ, ইঞ্জিনিয়ার মোঃ অারিফ সহ আরো অনেকেই। সভার অালোচনা শেষে পবিত্র রমজান মাসের উপর তাৎপর্য তুলে ধরে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্যারামাউন্ট সিটির সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ ড. অাবদুল করিম।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer