প্রকাশিত: ০৫/০১/২০২০ ১২:৩৭ পিএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
ফজরের নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদ্রাসা শিক্ষক মোঃ আলী হোসেন (ইন্না-লিল্লাহি…রাজিউন)। শনিবার ভোরে চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের এ ঘটনায় সর্বত্রে শোকের ছায়া নেমে আসে। পূর্ব মাইজপাড়া গ্রামের মরহুম নুরুল ইসলামের তিন ছেলেমেয়েদের মধ্যে আলী হোসেন ছিলেন একমাত্র পুত্র। মৃত্যুর সময় তার বয়স ছিল ৩২ বছর এবং তার সংসারীক জীবনে কোন সন্তানসন্ততি ছিলনা।
তিনি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে। প্রতিবন্ধী পিতা নুরুল ইসলাম অনেক কষ্টে আলী হোসেনকে সু-শিক্ষিত করে বিগত সাত বছর আগে ইহকাল ত্যাগ করেন। গত চার বছর আগে মা মারা যাওয়ায় মাতৃস্নেহ থেকেও বঞ্চিত হন তিনি।
স্থানীয় মেম্বার ফরিদুল আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মা-বাবা হারানো এতিম আলী হোসেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতেন। প্রতিবারের মতো শনিবার পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে রুকুরত অবস্থায় ঢলে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একইদিন পবিত্র জুহর নামাজের পর ডুলাহাজারা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় হাজারো জনতার ঢল নামে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer