প্রকাশিত: ২৮/০৮/২০১৯ ৮:০৫ এএম

এম.জিয়াবুল হক ::
চকরিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়েছে। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরী, মেয়াদ উর্ত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে বেকারী, মুদি দোকান, হোটেল ও ফামের্সীসহ বিভিন্ন প্রতিষ্টানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ও বরইতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরী, মেয়াদ উর্ত্তীর্ণ খাবার, ভেজাল ওষুধ এবং পরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে বেকারী, মুদির দোকান, হোটেল ও ফার্মেসীতে অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার আইনে এসব প্রতিষ্টান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের সতর্ক করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবেও বলেও জানান তিনি।
অভিযানের সময় সাথে ছিলেন- হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, চকরিয়া থানার একদল পুলিশ ও ইউএনও’র অফিস সহকারী শান্তি পদ দে এবং উপজেলা টেকনেশিয়ান এরশাদুল হক।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...