প্রকাশিত: ২৯/০৪/২০১৭ ৭:৪২ পিএম
চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ত্রাস ডাকাত সর্দার মিজানুর রহমান মিজানকে অবশেষে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। শনিবার সকালে ইদমনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিজান উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকার মৌলভী জাকের আহমদের ছেলে। তার বিরুদ্ধে ৯টি ওয়ারেন্টসহ ১১টি মামলা রয়েছে।

স্থানীয় লোকজন জানায়, মিজান উপকূলের বাসিন্দাদের জন্য আতঙ্ক হয়ে উঠেছিল। ডাকাতি ও লুটপাট ছিল তার নিত্যকার কর্মকাণ্ড। কেউ প্রতিবাদ করার সাহস পেত না জীবন হারানোর ভয়ে। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকলেও ২০০৫ সাল থেকে শনিবার পর্যন্ত মামলা হয়েছে মাত্র ১১টি। এসব মামলার মধ্যে হত্যা, ডাকাতিসহ ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে থানার অপারেশন অফিসার তানভীর আহমদ নিশ্চিত করেছেন।

উপকূলের ত্রাস মিজানকে ধরতে বদরখালী এলাকায় সম্প্রতি ঘেরাও করে থানার এসআই মহিউদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ। ওই সময় পুলিশকে পিটিয়ে পালিয়ে যায় মিজান। শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই কাইসার উদ্দিনের নেতৃত্বে পুলিশ ফোর্স ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় মিজানের কাছ থেকে পাওয়া যায় তাজা কার্তুজসহ একটি এলজি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় মিজানের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। ১১টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদিন বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer