প্রকাশিত: ০৫/০৩/২০২০ ৮:৩৩ এএম , আপডেট: ০৫/০৩/২০২০ ৮:৩৩ এএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় একটি কবরস্থান থেকে ৩৭ টি লাশ উত্তোলন করা হয়েছে। লাশগুলো কবরস্থান পার্শ্ববর্তী নিরাপদ স্থানে কবরস্থ করা হয়।
বুধবার সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার বাইতুল মাকারাম জামে মসজিদে এ ঘটনা ঘটে। দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের সীমানায় মসজিদ ও কবরস্থান পড়ায় লাশগুলো স্থানান্তর করা হয়েছে বলে জানা যায়। কবর থেকে লাশ উত্তোলন করেন নিহতদের স্বজন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা।
উত্তোলনকারীরা জানিয়েছে, স্থানান্তর করা লাশের মধ্যে কয়েকটি ছিল তিন-চার মাস আগে মারা যাওয়া ব্যক্তি এবং বাকিগুলো ছিল তারও আগের।
স্থানীয় বাসিন্দা মোঃ নাছির উদ্দিন জানান, বিগত দশ বছর আগে তার স্ত্রী মারা যান। কবরস্থান রেললাইনে পড়ায় তিনি চিহ্নিত কবর থেকে মরদেহের কঙ্কাল উত্তোলন করে তারই পার্শ্বস্থ নিরাপদ স্থানে পূনরায় কবর দেওয়ার ব্যবস্থা করেন।
পূর্ব ডুমখালী বাইতুল মাকারাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু ছালেক বলেন, বিগত পঞ্চাশ বছর পূর্ববর্তী সময়ের কবরস্থান এটি। এ মসজিদ ও কবরস্থান আওতায় আশপাশের দু-তিন হাজার লোকজন বসবাস করছে। রেললাইন প্রকল্পের কাজ শুরু হলে কর্তৃপক্ষ মসজিদ পরিচালনা কমিটিকে স্থানান্তর বিষয়ে নোটিশের মাধ্যমে অবগত করে। ক্ষতিপূরণ হিসেবে নতুন মসজিদ নির্মাণের লক্ষ্যে অর্থ প্রদান করেছে। তবে নতুন কবরস্থান ও কবর স্থানান্তর বিষয়ে আশ্বাস দিলেও এখনো কোনপ্রকার অর্থ পাওয়া যায়নি

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer