প্রকাশিত: ৩০/০৫/২০১৯ ৩:১২ এএম
ছবি-প্রতীকী

এম.মনছুর আলম, চকরিয়াঃ

চকরিয়ায় ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহি টমটম (ইজিবাইক) ও ট্রলি গাড়ির মুখোমুখি সংর্ঘষে মো.আল আমিন (১৭) নামের এক ছাত্র নিহত হয়েছে। এ সময় আরো তিন নারী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা করা হয়। হতাহতরা ইজিবাইকের যাত্রী ছিল। নিহত ছাত্র আল আমিন উপজেলার কাকারা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাকারা এলাকার মো. মহিব উল্লাহর ছেলে। তিনি চলতি বছরে ফেব্রুয়ারী মাসে এসএসসি পরীক্ষা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফলাফলে সে পাশ করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার সকাল সাড়ে দশটার দিকে ছিকলঘাট-কাকারা-মানিকপুর সড়কের কাকারা মাঝেরফাঁড়ি স্টেশনের কাছে যাত্রীবাহী ইজিবাইক টমটম ও পণ্যবোঝাই টলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই শিক্ষার্থী। আহত হয় তিন নারী যাত্রী। তবে আহত তিন নারী যাত্রীর নাম পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত ওসমান। তিনি বলেন, সকালে হতাহতরা চকরিয়া পৌরশহর চিরিঙ্গায় যান ঈদের শপিং করতে। সকাল সাড়ে দশটার দিকে তারা পছন্দের কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় পণ্য কিনে বাড়ি ফিরছিল ইজিবাইক (টমটম) যোগে। পথিমধ্যে তাদের বহনকারী ইজিবাইকটি কাকারা মাঝেরফাঁড়ি স্টেশনের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থী আল আমিন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer