প্রকাশিত: ২৩/০৭/২০১৮ ১০:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২১ এএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ১৮ শত পিস ইয়াবা টেবলেটসহ দুই পাচারকারীকে আটক করেন পুলিশ। আটক পাচারকারীরা হল উখিয়ার মনখালী চাকমা পাড়া এলাকার মংলা প্রু চাকমার পুত্র চিননুছা চাকমা (১৮) ও মিয়ানমারের মংডুর নাফপুরা গ্রামের বর্তমান টেকনাফ রোহিঙ্গা শিবিরে অবস্থানরত মোহাম্মদ হোছনের পুত্র মোঃ আইয়ুব (২০)।
সোমবার দুপুরের দিকে খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় মালুমঘাট হাইওয়ে পুলিশের নিয়মিত তল্লাসিকালে তাদের আটক করা হয়েছে। এসময় চট্টগ্রাম অভিমুখী ইউনিক বাসের যাত্রী চিননুছা চাকমার কাছ থেকে ১০০০ ও একইমূখী মার্শা বাস থেকে মোঃ আইয়ুবের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধারর করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বলেন, মহাসড়কের মেধা কচ্ছপিয়া এলাকায় এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানে এটারশত ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। আটক দুই পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে চকরিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer