ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০২/২০২৫ ৮:২৩ এএম , আপডেট: ১৫/০২/২০২৫ ৮:২৪ এএম

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে ১৮টি সাম্বার, মায়া হরিণসহ চার প্রজাতির বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সাফারি পার্কে প্রাণীগুলো অবমুক্ত করা হয়।

গত মঙ্গলবার ঢাকা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা দিনাজপুরের নবাবগঞ্জে স্বপ্নপুরীর পার্কের চিড়িয়াখানায় অভিযান চালিয়ে এসব বন্য প্রাণী জব্দ করেন।

ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মাধ্যমে বুধবার দিবাগত রাত ১টার দিকে ১৪টি সাম্বার হরিণ, ৪টি মায়া হরিণ, ৫টি রাজ ধনেশ ও ১টি পাকড়াও ধনেশ ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সাম্বার হরিণ ও মায়া হরিণ আনার পর স্বাস্থ্য পরীক্ষা শেষে বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে।’

মো. মাজহারুল ইসলাম আরও বলেন, ২ হাজার ২৫০ একর বনাঞ্চলে গড়ে তোলা দেশের প্রথম ডুলাহাজারা সাফারি পার্ক। এখানে আগে দেশীয় প্রজাতির সাম্বার ও মায়া হরিণ ছিল কম। ২০২৩ সালের জুলাইয়ে স্কয়ার গ্রুপের উপহার হিসেবে ৫০টি চিত্রা হরিণ আনা হয়েছিল। পার্কে এখন হরিণের প্রজননও বেড়েছে।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...