উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০২/২০২৫ ৫:৩৬ পিএম

কক্সবাজারের চকরিয়া থানার বাউন্ডারি লাগোয়া প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ২৪ ঘন্টা পেরোতেই বিএনপি নেতাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত কিছু টাকাও।

আজ রবিবার বিকেলে থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার তিন ডাকাত হলেন- চকরিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনাস্থ খোন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে ও একই ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নয়ন চৌধুরী (৪৫), একই ওয়ার্ডের ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫) ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মো. হানিফ (৪৩)।

পুলিশ জানায়- থানার বাউন্ডারি লাগোয়া ও পুলিশের চকরিয়া সার্কেল অফিসের সামনের প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে শনিবার ভোররাত আড়াইটার দিকে মুখোশ পরিহিত একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় দারোয়ান রবীন্দ্র দাশকে ছুরিকাঘাত ও হাত-পা বেঁধে ফেলে রাখার পর প্রবাসীর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় প্রবাসীর স্ত্রী রুবী দাশ ও দশম শ্রেণীতে পড়ুয়া সুক্তা দাশকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লাখ টাকা, তাদের শরীরে থাকা চার ভরি স্বর্ণালঙ্কার, দুটি এনড্রয়েড মোবাইল ও দামি মালামালসহ প্রায় ৭ লাখ টাকার সম্পদ লুট করে।

এই ঘটনার পর পুলিশ ডাকাতিতে সম্পৃক্তদের ধরতে মাঠে নামে এবং থানা ও সার্কেল অফিসের আশপাশের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ দেখে প্রথমে হানিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতিতে সম্পৃক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় স্ত্রী রুবী দাশ বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। এই মামলায় গ্রেপ্তারকৃত তিন ডাকাতকে রবিবার বিকেলে আদালতে উপস্থাপন করা হলে তাদের জেলহাজতে প্রেরণ করেন বিচারক।

ওসি-চকরিয়া বলেন, ডাকাতিতে জড়িত অন্যদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত বাকী মালামাল উদ্ধারের জন্য গ্রেপ্তার তিন ডাকাতকে রিমান্ডে নেওয়া হবে। এজন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...