উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/১০/২০২২ ৪:৫২ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। সোমবার দুপুরে কোনো মানুষ ছাড়া জাহাজটি ছেড়া দ্বীপে ভেসে আসে বলে জানা গেছে।

দ্বীপের বাসিন্দারা জানায়, দুপুরে সাগর থেকে জাহাজটি ধীরে ধীরে তীরের দিকে ভেসে আসে। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। তবে জাহাজটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদ আলম বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে ভেসে একটি বড় বিদেশি জাহাজ ছেড়া দ্বীপে এসেছে। এই জাহাজটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

তিনি বলেন, সকাল থেকে প্রচণ্ড ঝড়ো বাতাসে আমার এলাকায় বেশকিছু গাছপালা ও ঘরবাড়ির টিন-চাল উড়ে গেছে। আমরা দ্বীপের তীরে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছি।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সাগর থেকে একটি বিদেশি জাহাজের ভেসে আসার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...