ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৪/২০২৫ ৭:৪০ এএম

মাদারীপুরের শিবচরে ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত চারজন হলেন- কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দির মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন (২৫), শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জয়নগরের মঞ্জু সরদারের ছেলে রমজান (২১) ও ইসকান খানের ছেলে অলি খান (২২)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু এলাকায় ঘুরতে বের হয়েছিলেন ওই যুবকেরা।

বাবুখাঁর সেতুর কাছে প্রথমে বিপরীতমুখী দুটি বাইকের সংঘর্ষ হয়। পরে আরেকটি বাইক এসে এতে আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান অলি ও রমজান।

জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজনসহ চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিনজন ও শিবচরের একজন বলে জানতে পেরেছি।’

শিবচর থানার ওসি রতন শেখ জানান, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...