প্রকাশিত: ১৪/১০/২০১৯ ৬:৩৫ পিএম

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষের নিয়ে বিজিবির গুলিতে গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মংকিং তঞ্চজ্ঞ্যা (৫৫)। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এর আগে একই ঘটনায় মংচি তঞ্ঝজ্ঞা (৪৫) নামে এক উপজাতি ঘটনাস্থলে নিহত হন। বিকাল ৪টার দিকে ঘুমধুমে ফাত্রাঝিরি এলাকায় এই ঘটনার ঘটে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্য প্রার্থী আছমত আলী ও বাবুল কান্তি তঞ্চজ্ঞ্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিজিবির উপর আক্রমণ করে উভয় পক্ষের সমর্থকেরা। এতে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে একজন উপজাতি গুলিতে ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর গুলিবিদ্ধ হয় আরো একজন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া তিনি মারা যান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...