প্রকাশিত: ০৮/০৯/২০১৮ ১০:৫৬ পিএম , আপডেট: ০৮/০৯/২০১৮ ১১:০৫ পিএম

অাজিজুল হক::
ঝর্ণা বা জলপ্রপাত কার না ভালো লাগে। পাহাড়ঘেরা ঝর্ণারাজিতে মন ছুঁয়ে যায় হিমশীতলতায়। এমনি একটি পর্যটন স্পট অপরুপ সুন্দর্য্যে ভরপুর বরইতলী ঝর্ণা।
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বরইতলী গ্রামের ৫-৬ কিলোমিটার ভিতরে তিনটি প্রকৃতিক ঝর্ণার সন্ধান মিলেছে। সেই ঝর্ণার সুন্দর দৃশ্য না দেখলে বুঝা যাবেনা প্রকৃতির অপরুপ লীলাভুমি এত মনোমুগ্ধকর। প্রতি বছর সরকারি ছুটি দিনে শত শত পর্যটকের আগমন ঘটে এখানে যা চোখে পড়ার মতো।

কিভাবে যাবেন :
উখিয়ার মরিচ্যা স্টেশন থেকে পূর্বদিকে মরিচ্যা- পাতাবাড়ি – বরইতলী আঁকাবাঁকা রাস্তা দিয়ে সিএনজি /টমটম ( ব্যাটারি চালিত গাড়ি) বরইতলী নামক স্থানে নামবেন। স্টেশনের দক্ষিণ দিকের রাস্তায় হাঁটা শুরু করবেন। ১০ মিনিট হাঁটার পর একটা ব্রিজ পার হয়ে তার পূর্বদিকের বৌদ্ধমন্দির, ভাবনাকেন্দ্র বিহারের পাশ দিয়ে লেবু বাগানের দিকে হাঁটা শুরু করবেন। এরপর দেখতে পাবেন ঝিরিপথ। ঝিরিপথ বেয়ে সাবধানতায় হাঁটা শুরু করবেন। ২-৩ ঘন্টা হাঁটার ( ঝিরিপথের পানির উপর নির্ভর) পর দুটি পৃথক স্থানে ও তিনটি একই স্থানে দেখবেন। আহা, কী চমৎকার দেখে প্রাণ জুড়িয়ে যায়। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।

কি নিয়ে যাবেন :
একজন সাথে ট্যুর গাইড হিসেবে স্থানীয় নিয়ে গেলে ভালো হয়। প্রয়োজনীয় ও চাহিদামত খাবার, পানি, লাঠি, ছুরি, কাপড়, জুতো ইত্যাদি।

সতর্কতা :
বর্ষাকালেই ঝর্ণার প্রাণ ফিরে পায়। তাই বর্ষাকালেই ঝর্ণা দর্শন ভালো দিক তবে পাহাড়ধ্বসের সতর্কতা বজায় রাখতে হবে। ভারী বর্ষণ হলে ঝিরিপথের পানির স্রোত বেশি থাকে, এতে করে যাওয়াটা অসম্ভব ও ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

কৃতজ্ঞতায় : জিসানুল হক,বিপন তংচংগ্যা,অালমগীর খান।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer