উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৯/২০২২ ৫:২৬ পিএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ২৬ বোতল বিদেশী মদসহ নাছির উদ্দিন নামের এক পাচার কারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর)বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৎ ও সাহসী পুলিশ অফিসার (ইনেসপেক্টর) সোহাগ রানার সার্বিক দিক নির্দেশনায় এসআই পাভেল মল্লিক ও এএসআই ‌শ‌্যামল শর্মা’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ৫নং ওয়ার্ডের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাসী চালিয়ে ২৬ টি বিদেশী মদের বোতলসহ নাছির উদ্দিন নামের এক যুবককে আটক করেছে তদন্ত কেন্দ্র পুলিশ।

আটককৃত ব‌্যক্তি কক্সবাজার জেলার মহেশখালী থানার বারঘর পাড়া এলাকার শফি আলমের পুত্র মোঃ নাছির উদ্দিন (২০)।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইনেসপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি ) টানটু সাহ বলেন, আটককৃত ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করাহয়েছে।


রিপোর্ট : নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...