প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ৪:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৯ পিএম

অাজিজুল হক:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ে ভাইয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে ৫ জন গুরুতর অাহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় ঘুমধুম পূর্ব পাড়ার মৃত সোলতান অাহমদের পুত্র মো: বশর ও মো: দেলোয়ারের মাঝে মতবিরোধ চলে অাসছিল পৈত্রিক রেখে যাওয়া সম্পদের ভাগ-বিতন্ডা নিয়ে । এর অাগেও উভয় পক্ষ কয়েকবার ঝগড়াফ্যাসাদে জড়িয়ে পড়ে।
সর্বশেষ ২৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ২ ভাইয়ের পরিবারের মাঝে কথা কাটাকাটির ১ পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে ২ পরিবারের বৃদ্ধাসহ ৫ জন গুরুতর অাহত হয়েছে। অাহতরা হলেন মো: দেলোয়ার(৩০), স্ত্রী রুবি(২৬), অাপন বড় ভাই মো: বশর(৩৫), স্ত্রী জাহানারা(২৭), ঝগড়া থামাতে গিয়ে তাদের মাতা অামিনা খাতুন(৭০)ও অাহত হন। অাহতদের বর্তমানে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘুমধুম ইউপি প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন ও মহিলা ইউপি সদস্যা খালেদা বেগম বলেন অামরা সমাজের মান্যগন্য ব্যক্তিবর্গ নিয়ে কয়েকবার সালিসি বৈঠকে বসলেও তাদের মাঝে সমঝোতা না হওয়ায় বিচারটি সুরাহা করা যায়নি। এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) ইমন চৌধুরী বলেন ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের খবর শুনেছি তবে এখনো কোন পক্ষে অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...