উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ৯:৩৬ এএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এক গৃহবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদী গৃহবধূ এজাহার উল্লেখ করেন, গত ১ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সুমন বড়ুয়া নামে এক ব্যক্তি তার বসতঘরে অবৈধ প্রবেশ করে তাকে মুখ চেপে ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে তার শয়ন কক্ষে নিয়ে যায়। পরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
বাদি তার মামলায় আরো উল্লেখ করেন, সুমন বড়ুয়া উখিয়া উপজেলার রাজা পালংয়ের ভালুকিয়া ফৈজ্যার বাপের পাড়ার অনিক বড়ুয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ধর্মজিত সিংহ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...