উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ৬:০৮ পিএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুরান পাড়া ডাকাত ঘোনা জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ।

রোববার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তদন্তকেন্দ্রের এস আই ধর্মজিৎ সিনহা স্থানীয়দের সহায়তায় আনুমানিক ২৫-৩০ বছর বয়সের পচা-দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এস আই ধর্মজিৎ সিনহার কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার করা হয়। অজ্ঞাত নামা লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য কক্সবাজার সদর হসপিটালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এস আই ধর্মজিৎ সিনহা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer