প্রকাশিত: ০৯/১২/২০১৮ ১১:৪২ এএম

উখিয়া নিউজ ডটকম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে নুরুল কাশেম (২৫) নামে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তবে তার পরিচয় জানা যায়নি।

শনিবার গভীর রাতে উখিয়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রবিবার সকালে উখিয়া ফায়ারসার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানিয়েছেন, ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচুবনিয়াপাড়া এলাকায় মাটি কাটার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় এক শ্রমিক মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুবনিয়া এলাকার আপন বড়ুয়া গত কিছুদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। রবিবার রাত ১টার দিকে পাহাড় কেটে ৫-৬টি ডাম্পার গাড়িতে মাটি ভর্তি করছিল। এক পর্যায়ে পাহাড়ের মাটি চাপা পড়ে শ্রমিক নুরুল কাশেম মারা যান। একই ঘটনায় আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ওসি আনোয়ার হোসেন বলেন, ফায়ারসার্ভিসের সহায়তায় নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer