প্রকাশিত: ১৩/০১/২০২০ ৯:৪৯ এএম

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ৩টা থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়।

জানা যায়, বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ১০০ মিটারে নেমে এসেছে। সাধারণ ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে বিমান ওঠানামা করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান বলেন, ‘রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইনের জেদ্দা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে ছেড়ে রওনা দেয়। এরপর আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। ’

পরে কুয়ালালামপুর থেকে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি ঢাকায় আসছিল। তবে কুয়াশার কারণে সেটি কলকাতায় অবতরণ করে। তবে অল্প সময়ের মধ্যে বিমান চলাচল শুরু হবে বলেও জানান এস এম ওহিদুর রহমান।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer