উপজেলা যুবদলের যুব সমাবেশে সুলতান মাহমুদ চৌধুরী

গোপালগঞ্জের কর্মকর্তার মতো আচরণ করেন উখিয়ার পিআইও

উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/১০/২০২৪ ৯:৩৩ পিএম

শামীমুল ইসলাম ফয়সাল ::
উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ টি এম কাওছার আহমেদের বিরুদ্ধে উন্নয়ন কর্মকান্ডে ব্যাঘাত ঘটানো সহ ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলেছেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত উপজেলা যুবদলের যুব সমাবেশে বক্তব্যকালে পিআইও কায়সার’কে ১ মাসের মধ্যে উখিয়া ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, ” এখনো উখিয়ার পিআইও কাওছার গোপালগঞ্জের কর্মকর্তার মতো আচরণ করেন, এখনো তিনি ফ্যাসিবাদি সরকারের দোসরের মতো আচরণ করেন।”

উন্নয়ন কর্মকান্ডে সমন্বয় করতে হবে জানিয়ে তিনি জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্তাব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, ” আগামী ১ মাসের মধ্যে কাওছার সহ উখিয়ার প্রশাসনে ঘাপটি মেরে থাকা গোপালগঞ্জের যেসব অফিসার আছেন তাদের উখিয়া ছাড়তে হবে অন্যথায় প্রতিহত করা হবে।”

উপজেলায় বিএনপির অন্যতম শীর্ষ নেতার প্রকাশ্যে দেয়া এই বক্তব্য শুনেছেন কিনা? – এমন প্রশ্নের জবাবে পিআইও কাওছার বলেন, ” আমি ছুটিতে আছি, এ বিষয়ে কিছু জানিনা।”

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...