প্রকাশিত: ২০/০৫/২০১৭ ১১:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ পিএম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। তল্লাশি শেষে পুলিশ লিখিত দিয়ে গেছে যে, তল্লাশি অভিযানে প্রাপ্তি শূন্য।

পুলিশের তল্লাশি অভিযান শেষে শনিবার সকাল পৌনে ১০ টার দিকে গুলশান কার্যালয়ের সামনে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, তল্লাশি চালিয়ে পুলিশ কিছুই পায়নি। অভিযান শেষে তারা যাওয়ার সময় আমাদের কাছে একটি লিখিত দিয়ে গেছে ‘প্রাপ্তি শূন্য’। পুলিশের এ তল্লাশি অভিযানকে খালেদা জিয়াকে নিয়ে সরকারের ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন রিজভী।

উল্লেখ্য, শনিবার সকাল ৭ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় গুলশান থানা পুলিশ।

শীর্ষ নিউজ

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer