প্রকাশিত: ০২/০৭/২০১৬ ৯:৩৩ এএম

images_133760ঢাকা: গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর ঢাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কয়েকস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টকেন্দ্রিক ৪ কিলোমিটার এলাকাজুড়ে। প্রশাসনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে হামলার পর শনিবার  ভোররাতের দিকে এ অ্যালার্ট জারি করা হয়। এছাড়া রাজধানীর সকল স্থানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন আইজিপি।

এদিকে শনিবার সকালে যৌথ অভিযানের প্রথম পর্যায়ে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ভেতরে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ।

নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতরা সন্ত্রাসী নাকি জিম্মি তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অভিযান শেষ পর্যায়ে। অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।

উদ্ধার অভিযানের একপর্যায়ে ওই রেস্তোরাঁয় সাতটি অ্যাম্বুলেন্স নেওয়া হয়। সেগুলোতে অনেককে সরিয়ে আনা হয়।

শনিবার সকালে অভিযানে অন্য বাহিনীর সঙ্গে যোগ দেয় সেনা কমান্ডোরা। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...