প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ৯:৪০ এএম , আপডেট: ০৩/০৭/২০১৬ ৯:৪১ এএম

imtiaj-joggiনিউজ ডেস্ক –   গুলশানে হামলাকারী রোহান ইমতিয়াজ একজন আওয়ামীলীগ ঢাকা মহানগর কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ খান বাবুলের ছেলে।

ফেসবুক দেখে বোঝা যায় তিনি কিছুদিন ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। রোহান ইমতিয়াজ নামের স্কলাসটিকার সাবেক ছাত্র।

বাবা-মার সঙ্গে তার ছবি ও বাবার সঙ্গে আলাদা একটি ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকে ।

 যে পাঁচ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে তার মধ্যে তিনজনের পরিচয় তুলে ধরেছেন তাদের স্কুল-কলেজ সূত্রে পরিচিতজনরা।

ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

স্কলাসটিকার ছাত্র মীর সাবিহ মুবাশ্বের এ লেভেল পরীক্ষার আগে গত মার্চ থেকে নিখোঁজ বলে তার এক সহপাঠীর ভাষ্য।

সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি বলে  আইএসপিআর জানায়।রেস্তোরাঁয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় হামলাকারী নিহত এবং একজনকে গ্রেপ্তার হয় বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

ওই হামলায় জড়িত দাবি করে সাইট ইন্টিলিজেন্স যে পাঁচজনের ছবি প্রকাশ করেছে সেগুলোর সত্যতা বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি।

এদিকে পুলিশ শনিবার রাতে নিহত পাঁচজনের লাশের ছবি প্রকাশ করেছে। দুই ছবির অন্তত চারজনের চেহারার মিল ধরা পড়ে। বাকি একজনের ছবি একই ব্যক্তির কি না, তা স্পষ্ট নয়।

এই হামলায় জড়িতদের পাঁচজন চিহ্নিত জঙ্গি বলে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক ইতোমধ্যে বলেছেন। তাদের খোঁজা হচ্ছিল বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ এই পাঁচজনের নাম বলেছে- আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন। তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

সময়ের কণ্ঠস্বর থেকে সংগৃহিত

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer