প্রকাশিত: ১৬/১০/২০১৯ ১২:২৪ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের শেরে বাংলা হলের নাম পরিবর্তন হয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে আবরার হল।
শুধু তাই নয়, হলের ভেতরে যে টয়লেটগুলো রয়েছে, সেগুলোর লোকেশন দেখাচ্ছে আবরার হত্যায় অভিযুক্তদের নামে। যেমন- কিলার ফুয়াদ পাবলিক টয়লেট, অমিত শাহ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট।

তবে গুগল লোকেশন ম্যাপে অন্যান্য স্থানগুলোর নাম অপরিবর্তিত রয়েছে।

গত ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে, হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...