প্রকাশিত: ০২/০৬/২০১৮ ৬:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৪ এএম

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরোচিফ:
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতারে চট্টগ্রামের দুইটি বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।
এদিকে, শুক্রবার গভীর রাতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের ‘গুডস হিল’ বাসভবনেও অভিযান চালিয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) দ্বিজন কুমার বড়ুয়া জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর শুক্রবার রাত ১টার দিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু এই সময় তাকে পাওয়া যায়নি।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালত এই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘হুমকি দিয়ে’ বক্তব্য প্রদান করায় ফটিকছড়িতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীসহ অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে মামলা করা হয়।
ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer