প্রকাশিত: ০৯/১০/২০১৮ ৭:৪৮ এএম

নিউজ ডেস্ক::

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি মামলা তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হয়েছে। সোমবার (০৮ অক্টোবর) এ সংক্রান্ত রিটের শুনানিকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানিকালে কয়েকটি মামলার এজাহার পর্যবেক্ষণ করে বলেন, এ ধরনের মামলায় পুলিশের ইমেজ ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মাসুদ রানা, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
আদালত বলেন, খন্দকার মাহবুব বারের সিনিয়র আইনজীবী। তিনিও ককটেল মেরেছেন? এটা হাস্যকর। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আজ এ মন্তব্য করেন।

এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হক টুটুল বলেন, ‘উনি তো আইনজীবীই নন, একটি রাজনৈতিক দলের পদধারী।’ তখন আদালত বলেন, ‘এটা কি বললেন, তিনি রাজনীতি করতে পারবেন না এটা তো আইনে নেই। আর আগে আইনজীবীরাই বেশি রাজনীতিতে যুক্ত ছিল।’
এর আগে রিটের শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন। তিনি বলেন, যেসব গায়েবি মামলা হয়েছে সেগুলোর অভিযোগ একই। গৎবাঁধা। শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। তাকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘আপনি যদি নির্দেশনা দিতেন তাহলে এ ধরনের মামলা হত না। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...