প্রকাশিত: ০১/০৩/২০১৭ ১০:১৬ পিএম

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মিশুক মুনীর ও চলচিত্র নির্মাতা তারেক মাসুদসহ ৫ জন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে পরিবহন ধর্মঘট চলাকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত ঘটনার জন্য দায়ী শ্রমিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকরা পুলিশের র‍্যাকার ভেঙে ফেলেছে, বক্স ভেঙে ফেলেছে। আজকে একটা জিপের ওপর আক্রমণ করতে গিয়েছিল, এ সময় একজন শ্রমিক আহত হয়েছেন। এটা আপনারা দেখেছেন। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সকালেও গাবতলী এলাকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ রাস্তায় নামে। এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশের বেশ কিছু সদস্য সুসজ্জিত হয়ে গাবতলী বাস টার্মিনালে প্রধান সড়ক ঘুরে আমিন বাজার সেতু পর্যন্ত সড়ক টহল দেয়।

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় বিপরীতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মাইক্রোবাসের। এতে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer