ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১০:৪৪ পিএম

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া এলাকায় গাড়ি চাপায় মসজিদের এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল হালিম(৭০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট এলাকার হাসান গোমস্তা মসজিদের ইমাম মোঃ আব্দুল হামিদ তার গ্রামের বাড়ি থেকে চৌধুরী মার্কেটস্থ এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাঁকে সজরে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমাম আব্দুল হামিদ দীর্ঘ ৪০ বছর যাবত বাঁশবাড়িয়া ইউনিয়নের ওই এলাকার হাসান গোমস্তা মসজিদে দীর্ঘ ৪০ বছর যাবত ইমামতি করে আসছিলেন। তিনি ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে মসজিদে আসার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকা সড়ক পার হতে গিয়ে এই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, নিহত ইমাম নোয়াখালী জেলার বাসিন্দা কোম্পানীগঞ্জ এলাকার মৃত মোঃ মনির আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাঁশবাড়িয়া হাসান গোমস্তা মসজিদে অনেক সুনামের সাথে ইমামতি করেছেন।

তিনি গ্রামের বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...