প্রকাশিত: ১৭/০৩/২০১৮ ৯:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
কক্সবাজারের রামুর গর্জনিয়ার জাউচপাড়া গ্রামে জোয়ার আসরে অভিযান চালিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মামাতো ভাইসহ ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- একই গ্রামের যুবলীগ নেতা সাকের আহমদ, শামশুল আরেফিন সিকদার, সাহাব উদ্দিন, খুশি আলম, মোহাম্মদ ইউছুফ ও আবদুল কাদের।

গত শুক্রবার গভীর রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুফার আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম মো.রুহুল কুদ্দুসের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, সামশুল আরেফিন সিকদার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক শিবির নেতা সৈয়দ নজরুল ইসলামের মামাতো ভাই। আটককৃত বাকি পাঁচজনও তাঁর ঘনিষ্টজন। তাঁদের নেতৃত্বে প্রতি রাতেই জাউচপাড়ার সিরাজ সওদাগরের দোকানে জোয়ার আসর বসে। সেখানে মাদক সেবন থেকে আরম্ভ করে অনেক অবৈধ কর্মকা- পরিচালিত হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও রামু থানার ওসি একেএম লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোয়ার আসর থেকে আটককৃত ছয় ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযানে উপস্থিত পুলিশের একজন সহকারি উপপরিদর্শক বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে স্থানীয় জামায়াত নেতা মাওলানা জাবের ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তৈয়ব পালিয়ে যায়। তাঁরা জুয়ার আসরে ইয়াবা ট্যাবলেট নিয়ে যান বলে পুলিশের কাছে তথ্য ছিল। ওই অভিযানে দুজন অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও রামু থানার ওসি একেএম লিয়াকত আলী এবং গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক কাজি আরিফ উদ্দিন অংশ নেন।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer