প্রকাশিত: ২৩/১২/২০১৯ ৯:৫১ এএম

সারাদেশে জেঁকে বসেছে শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন অসহায় ছিন্নমূল মানুষগুলো । শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে প্রতিরাতে কম্বল নিয়ে ছুটে যাচ্ছেন রামুর উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা
দিনের বেলায় দাফতরিক কাজ করে রাতে কম্বল নিয়ে ছুটে যান শীতার্ত মানুষের কাছে।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা কম্বল নিজে উপস্থিত থেকে বিতরণ করছেন রামু উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) প্রণয় চাকমা । রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে অসহায় মানুষদের গায়ে জড়িয়ে দিচ্ছেন তিনি।রামু বাইপাস ফুটবল চত্তের পশ্চিম পাশে খোলা আকাশের নিচে বসবাস করছে প্রায় শতাদিক বেদী পরিবার, চা-বাগান বাজারে বয়স্ক রিকসা চালক,পাগল,প্রতিবন্ধী মাঝে কম্বল বিতরণ করেন।সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer