উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৩/২০২৩ ৮:৫৭ পিএম

কক্সবাজারের প্রথম এবং সর্বাধিক জনপ্রিয় অনলাইন গণমাধ্যম কক্সবাজার নিউজ সিবিএনের মাল্টিমিডিয়া বিভাগের প্রতিনিধি সভা, ট্রেনিং ওয়ার্কশপ ও পিকনিক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ মার্চ শহরের স্যান্ডি বিচ রেস্টুরেন্ট এন্ড রিসোর্টের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার নিউজ ডটকম সিবিএন এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশিদ, সিনিয়র আইনজীবী ও সিবিএন এর আইন উপদেষ্টা এড. আবু সিদ্দিক ওসমানী এবং কক্সবাজার নিউজ ডটকম সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর।

আলোচনা সভায় সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী বলেছেন রাষ্ট্র, জাতি ও সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে যাত্রা করেছিল সিবিএন। বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার পথিকৃত হয়ে ১৪ বছর পার করেছে সিবিএন। এই কারণে গণমানুষের আস্তার ঠিকানা হয়ে ওঠেছে এই গণমাধ্যম। অতিতের মত গণমানুষের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই আমরা। এই জন্য কর্মরত সাংবাদিকদের আরো যোগ্যতা অর্জনের তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানের ট্রেনিং কর্মশালায় সংবাদ ও ডিজিটাল সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক সরওয়ার আজম মানিক।
তিনি বলেছেন বর্তমান সময়টা অনলাইন গণমাধ্যমের দখলে, তাই সকল সাংবাদিকদের পুরোনো ধারা থেকে বের হয়ে ডিজিটাল সাংবাদিকতার কৌশল রপ্ত করতে হবে। ডিজিটাল মিডিয়ার চর্চার মধ্যে সিবিএন অনন্য অবদান রাখছে বলে জানান তিনি।

ট্রেনিং কর্মশালায় সাংবাদিকতা আইন সম্পর্কে আলোচনা করেন সিনিয়র আইনজীবী আবু সিদ্দিক ওসমানী।
তিনি বলেছেন, আইন না জানা সাংবাদিক একই সাথে নিজ ও রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলার আশংকা রয়েছে, তাই সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংশ্লিষ্ট আইন সম্পর্কে ধারণ রাখার আহবান জানান তিনি।

সিবিএন মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী শাহেদ মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,
সিবিএন মাল্টিমিডিয়ার বিশেষ প্রতিনিধি আজিজ রাসেল, বিশেষ প্রতিনিধি বলরাম দাস অনুপম ও এসাইনমেন্ট এডিটর এহসান আল কুতুবী।

অনুষ্ঠানে সিবিএন মাল্টিমিডিয়ার সকল প্রতিবেদক, উপজেলা প্রতিনিধি ও উপস্হাপক বৃন্দ অংশ নেন।

অতিথিরা প্রতিবেদক ও প্রতিনিধিদের আইডি কার্ড ও মাইক্রোফোন সহ অন্যান্য সরঞ্জামাধি বিতরণ করেন। অংশগ্রহণকারীরা প্রীতিভোজ, হৈ-হুল্লোড় ও আড্ডায় মেতে ওঠেন। এমন একটি সুন্দর দিন উপহার দেয়ায় সবাই সিবিএন কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...