ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ৯:৪৭ এএম

কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভের পাশে পুঁতে রাখা এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৯০ বছর। রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পশ্চিম পাড়া মেরিন ড্রাইভের পাশে খালি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ বলছে, মানবপাচারকারীরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গার দল নিয়ে আসে। এ সময় তাদের সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুটপাট করে। এতে ওই রোহিঙ্গা নারী মৃত্যু হলে তার লাশ মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মেরিন ড্রাইভের পাশে মাটির নিচ থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীরা লাশটি পুঁতে রেখেছে। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন দালালের নাম পাওয়া গেছে, বিষয়টি খতিয়ে দেখছি।

ওসি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুর গফুর বলেন, পাহাড়ি মানবপাচারকারীরা প্রতিনিয়ত রোহিঙ্গা পারাপার করছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার নৌকায় রোহিঙ্গাদের একটি দল মিয়ানমার থেকে সৈকত দিয়ে প্রবেশ করে। সে সময় ওই রোহিঙ্গা নারী মৃত্যুর ঘটনা ঘটে বলে শুনেছি। তখন নৌকায় থাকা বেশ কিছু রোহিঙ্গার স্বর্ণ ও টাকা লুটপাট চালায় মানবপাচারকারীরা।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer