প্রকাশিত: ১৫/০৮/২০১৯ ৮:২৭ এএম

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খুলে দেয়া হয়েছে বহুল প্রতিক্কিত আলোচিত মেরিনড্রাইভ লাগোয়া কলাতলী সড়ক।বুধবার সকালে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ সড়কটি খুলে দেন। আর খুলে দেয়া অংশ দিয়ে আপাতত সিএনজি, টমটম, মোটর সাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলো চলাচল করতে পারবে।
বিশেষ করে ঈদ পরবর্তী মৌসুমে কক্সবাজার ভ্রমণে আসা দেশি-বিদেশী পর্যটক এবং রোহিংগা ক্যাম্পে সেবাদানকারী ইউএন এজেন্সী, জিও-এনজিওর গাড়িসহ গুরুত্বপূর্ণ সব গাড়ি চলাচলের সুবিধা মাথায় রেখে দ্রুত সড়কটি খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

এদিকে দীর্ঘদিন মেরামতের জন্য কলাতলী সংযোগ সড়কটি বন্ধ করে দেওয়ার ফলে অবর্ননীয় দুর্ভোগের মাঝে যাত্রীরা সমুদ্র পথে জোয়ার ভাটার উপর নির্ভর করে যাতাযাত করে আসছিল।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...