উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ৩:২৪ পিএম

নভেম্বরের মধ্যে আরও তিন হাজার জলবায়ু উদ্বাস্তু পরিবার আশ্রয় পাবে বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন।
কক্সবাজারের খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তুদের সর্ববৃহৎ

শুক্রবার (২২ সেপ্টেম্বর) কক্সবাজারের খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তুদের জন্য হওয়া সর্ববৃহৎ আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। সকাল সাড়ে ৮ টার দিকে তিনি আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যান। যেখানে নিমার্ণাধীন ভবন পরিদর্শন, বাস্তবায়নকারী সেনা কর্মকর্তাসহ বসবাসরত উদ্বাস্তু পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন তিনি।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয় কেন্দ্র এটি। যেখানে ১৯ টি ভবনে ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন চার হাজার পরিবার। এখন আরও ৬৫ টি ভবন নির্মাণ শেষ পর্যায়ে। আগামী দুই মাসের মধ্যে এখানে আরও আড়াই থেকে তিন হাজার পরিবার আশ্রয় পাবেন।

১৯৯১ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে আশ্রয়হীন মানুষকে এক স্থানে নিয়ে এসে আশ্রয় দেয়ার একটি ইতিহাস প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন মন্তব্য করে মুখ্য সচিব বলেন, এখানে প্রাথমিক বিদ্যালয় না থাকার বিষয়টি উঠে এসেছে। বিদ্যালয়ের জন্য জায়গা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে স্কুল ও কমিউনিটি ক্লিনিক চালু করা হবে। পরিবেশ বান্ধব এই আশ্রয় কেন্দ্রে খেলার মাঠ, মসজিদ, মন্দিরসহ অন্যান্য সুযোগ সুবিধাও হবে।
খুরুশকুল আশ্রয় কেন্দ্রের পশ্চিমে নদীর কিনারে দুটি আধুনিক জেটিও হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, এখানের মানুষের কর্মসংস্থানের জন্য গ্রিন হাউজ প্রক্রিয়া আধুনিক শুটকি পল্লী, জেলেদের জন্য ব্যবস্থা একই সঙ্গে পর্যটন বিকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া মুখ্য সচিব খুরুশকুলের বায়ু বিদ্যুৎ কেন্দ্র ও বিমান বন্দরের পশ্চিমে সমিতি পাড়া পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...