প্রকাশিত: ২৪/০৪/২০১৭ ৬:০৩ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
চকরিয়া উপজেলার খুটাখালীতে গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার পথে ধাওয়াকারী জনতার গণপিটুনিতে নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম ফরহাদ তার বাডি চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার লাশ চকরিয়া থানা পুলিশের নিকট হস্তানত করে , উদ্ধারকৃত ৬টি গরু ও গাডি ঈদগাঁও পুলিশের জিম্মায় নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন তদন্ত কেন্দ্র পরিদর্শক মোঃ খায়রুজ্জামান। (২৪এপ্রিল) সোমবার ভোররাত ৪ টার দিকে মহাসডকের খুটাখালী ইউনিয়নের নয়া পাডা এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনের জানা যায়, রাতে অস্ত্রধারী ডাকাত দলে চট্টমেট্রো ণ ১১-৪৮৪৯ নাম্বার সম্বলিত পিকাপ যোগে রামুর জোয়ারিয়ানালা থেকে গরু মালিককে ব্যাপক মারধর করে ৬টি গরু লুট করে। এসময় এলাকাবাসী ধাওয়া করলে ডাকাতরা গরুসহ গাডি যোগে চকরিয়ার দিকে পালিয়ে যায় । লোকজনও বিভিন্ন গাডি যোগে ডাকাতদের পিছুুুু নেয়।
গরু ডাকাতির সংবাদে ডাকাতদের ধরতে মহাসডকের জোয়ারিয়ানালা থেকে খুটাখালী পর্যন্ত বিভিন্ন স্থানে সডকের উপর বেরিকেড দিলেও ডাকাতরা তা ভেঙে পালিয়ে যেতে থাকে। উক্ত স্থানে পৌছা মাত্রই ডাকাতদের গাডি বিকল হলে পিছু নেয়া জনতার ধাওয়া থেকে বাঁচতে গাডি ও লুটকৃত গরু ফেলে পালিয়ে যায় ডাকাতরা। এসময় ধাওয়াকারীরা এক ডাকাতকে ধানক্ষেত থেকে আটক করে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। অনেকেই নিহত ডাকাতের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে প্রত্যাক্ষদশীরা দাবি করছে। তবে নিহত ডাকাত ওই গাডির মালিক ও চালক এবং তার বাডি চকরিয়া উপজেলা শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা বলে জানা গেছে। চকরিয়া পুলিশ, ঈদগাও পুলিশ, হাইওয়ে পুলিশ এবং খুটাখালী ,ইসলামপুর এবং ঈদগাও ইউনিয়নের চেয়ারমেনরাসহ হাজারো জনতা ঘটনাস্থলে অবস্থান করায় ঘন্টা খানেক সডকের উভয় পাশে চরম যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer