প্রকাশিত: ১৯/১১/২০১৮ ৪:৪৭ পিএম

ঢাকা: দু্ই মামলায় সাজা হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ‘খালেদা জিয়া অংশ নিতে পারবেন’ বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ নভেম্বর) দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণের এক পর্যায়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘খালেদা জিয়া এখনও নির্বাচনের যোগ্য।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘সংলাপের সময় বলা হয়েছিল তফসিল ঘোষণার পর আর কোনো মামলা হবে না। কিন্তু ক্ষোভের বিষয় হলো আমাদের যে সব প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, তাদের ধরে নিয়ে যাওয়া। আদালতকে ব্যবহার করে এ সব মামলায় শুনানি বা জামিনের তারিখ নির্বাচনের পরে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, এক ধরনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।’

দলের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, ‘যারা দলের প্রতি অনুগত, দলের প্রতি আস্থাবান তাদের মনোনয়ন দেওয়া হবে।

ফখরুল জানান, দ্বিতীয় দিন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বরিশালের ১৮৩ প্রার্থী সাক্ষাৎকার দিয়েছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...