প্রকাশিত: ২০/০৫/২০১৭ ১০:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ পিএম

নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই অতিরিক্ত পুলিশ কার্যালয়ে প্রবেশ করে এ তল্লাশি শুরু করে।

বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

যুগান্তরকে তারা বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে গুলশান থানার অতিরিক্ত পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর কয়েকজন ম্যাডামের কার্যালয়ে প্রবেশ করেছে। তবে কেন এবং কী কারণে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে তা আমরা জানি না।’

এক প্রশ্নের উত্তরে শায়রুল কবির খান বলেন, ‘আমরা তাদের কাছে কার্যালয়ে প্রবেশের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা শুধু বলেছেন- আমরা কার্যালয়ের ভেতরে যাব, যেতে দিন।’

কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে কাউকে যেতে দিচ্ছে না।

তল্লাশি শুরুর আগে পুলিশ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মোবাইল নিয়ে নেয়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer