প্রকাশিত: ০৬/০৫/২০২১ ৩:৩৭ এএম

খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের নেতৃত্বে পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। সেখানে তারা দুই ঘণ্টা অবস্থান করে বের হয়ে আসেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছে তার পরিবার।

বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের নেতৃত্বে পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। সেখানে তারা দুই ঘণ্টা অবস্থান করে বের হয়ে আসেন।

খালেদা জিয়ার পরিবার সূত্র ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সেখানে আলোচনার বিষয়ে বিস্তারিত জানাননি তারা।

তবে পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে দেখবে। পরিবারের পক্ষ থেকে দেওয়া লিখিত আবেদনটি বৃহস্পতিবার (৬ মে) আইন মন্ত্রণালয়ে দেওয়া হবে।

এর আগে সোমবার বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা করেন।

খালেদা জিয়া গত সোমবার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। তখন থেকে তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer