প্রকাশিত: ০৪/০৫/২০২১ ১০:০৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। তবে, মঙ্গলবার (৪ মে) দুপুর পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এখন যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেখানেই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাকে যদি বিদেশে যেতে হয়, সে ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা আছে। তার পরিবার আবেদন করলে আদালত থেকে অনুমতি পাওয়া যেতে পারে।’

এর আগে সোমবার (৩ মে) খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। রাতে তার স্বাস্থ‌্য পরীক্ষা শেষে ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া সাময়িক শ্বাসকষ্টে ভুগলেও এখন আর কোনো সমস্যা নেই। আরও কিছু পরীক্ষা শেষে খালেদা জিয়ার বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

পরে চিকিৎসার জন‌্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত করা হয়। বাসাতেই চিকিৎসা চলছিল তার। গত ২৭ এপ্রিল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনার কোনো উপসর্গ না থাকায় তাকে নন-কোভিড জোনে ভর্তি করা হয়।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer