উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২৩ ১০:২০ এএম

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে আনীত অভিযোগের যাচাই শুরু করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মেতাবেক মারুফ আদনানের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। যার সদস্যরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি খাদিমুল বাশার জয়, রবিউল হাসান রানা,উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল,উপ আইন সম্পাদক আহসান হাবীব সজীব। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন প্রদানে জন্যে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে।


জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে কক্সবাজার শহরের কলাতলীর একটি রেস্টুরেন্টে ৭ মাস খাবার খেয়ে বিল না দেয়ার অভিযোগ তোলে রেস্টুরেন্ট মালিক সাহাব উদ্দিন। এ বিষয়ে থানা অভিযোগ দায়ের করে রেস্টুরেন্ট মালিক সাহাব উদ্দিন।

এ নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। মারুফ আদনান এক বিবৃতিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...