প্রকাশিত: ২১/০১/২০২০ ৮:১৮ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর জনসংঘ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালেই মারা গেল তন্বী আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রী। আজ মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, তন্বী আক্তার আকোটেরচর ইউনিয়নের নতুন ছলেনামা গ্রামের মো. শাহজাহান মৃধা ও ফরিদা বেগমের মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয় তন্বী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের কুচকাওয়াজ সমাবেশ শেষ করে ক্লাসে প্রবেশ করে স্কুলছাত্রী তন্বী। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা এবং বিদ্যালয়ের শিক্ষকরা সদরপুর হাসপাতালে নিয়ে যায় তন্বীকে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মাদ ওমর ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।

তন্বীর সহপাঠী তাছলিমা আক্তার বলে, ‘আমার পাশেই বসে ছিল তন্বী। হঠাৎ অসুস্থ হয়ে আমার শরীরের ওপর ঢলে পড়ে তন্বী। পরে আমি ও অন্য শিক্ষার্থীরা তাকে উঠাতে চেষ্টা করি। কিন্তু তাকে উঠাতে পারেনি আমরা। ক্লাসেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ খান বলেন, ‘তন্বী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু মেয়েটিকে বাঁচাতে পারলাম না।’

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মাদ ওমর ফয়সাল বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে তন্বী মারা গেছে। তন্বীকে যখন হাসপাতালে আনা হয় তখন মৃত ছিল। মূলত মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।’

খবর পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে তিনি তন্বীর শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সমবেদনা জানান।

সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, ‘মরদেহের প্রাথমিক তদন্ত প্রতিবেদন করা হয়েছে। বাবা-মায়ের কোনো অভিযোগ না থাকায় তন্বীর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল বলেন, ‘খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে যাই। শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার বলেন, ‘তন্বীর পরিবার অত্যন্ত সহজ-সরল এবং দরিদ্র। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...