প্রকাশিত: ১৪/০৬/২০১৮ ১১:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৫ এএম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক বিক্রেতা সাগর মিয়াকে আটক করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপ পরিদর্শক (এসআই) সামসুল হককে ক্লোজড করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক।

বুধবার (১৩ জুন) বিকেলে বন্দর ফাঁড়ি থেকে এসআই সামসুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। এসআই সামসুল হকের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল হক।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দর ফরাজীকান্দা এলাকার লাহর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মাদক বিক্রেতা সাগর মিয়াকে সোমবার (১১ জুন) রাতে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সামসুল হক আটক করেন। এরপর ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৩ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেন বলে সাগরের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করেন। মঙ্গলবার ৫৫ পিস ইয়াবাসহ সাগর মিয়াকে আদালতে পাঠানো হয়।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer