প্রকাশিত: ১৪/০৫/২০১৯ ৯:১৬ পিএম , আপডেট: ১৪/০৫/২০১৯ ৯:১৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
স্থানীয় দালাল চক্রের সহযোগিতায় রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালিয়ে কখনও গন্তব্যে পৌঁছতে সক্ষম হচ্ছেন আবার কখনও ব্যর্থ হয়ে আইন শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে নারী, পুরুষ, শিশুসহ ২৭ জন রোহিঙ্গাকে আটক করে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানা হেফাজতে থাকা কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে জানা যায়, কক্সবাজার লিংক রোড পর্যন্ত পৌঁছে দিতে দালালদের জনপ্রতি দেওয়া হয়েছিল ৫০০ টাকা। তাদের গন্তব্য সম্পর্কে চাইলে ওজিউল্ল্যাহ (৪৫) একজন রোহিঙ্গা জানান, তারা বালুখালী ক্যাম্পে থাকতেন। প্রচণ্ড গরমে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে পলিথিনের ছাওনিতে বসবাস করা সম্ভব হচ্ছে না। তাই কোথাও ভাড়া বাসা নিয়ে আপতত থাকার জন্য কক্সবাজারের দিকে যাচ্ছিলাম।

এ সময় আরও কয়েকজন একই কথা জানালেও পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। পুলিশ জানায়, তারা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য ক্যাম্প ছেড়ে দালালদের মাধ্যমে পালাচ্ছিলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল ইসলাম জানান, প্রতিদিন রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালাচ্ছেন। পথে অনেকেই ধরা পড়ছেন। সোমবার ঢাকা খিলগাওঁ ডিবি পুলিশের হাতে আটক ২৩ জন রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তারা ভুয়া পাসপোর্ট নিয়ে বিমানে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...