উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ৯:৪৩ এএম

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে ডাকাতদলের গোলাগুলির ঘটনায় রফিক ওরফে আব্বুয়া (১৮) নামে এক ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আটক আব্বুয়া একই ক্যাম্পের বাসিন্দা। সে ক্যাম্পে ডাকাত কামাল বাহিনীর সক্রিয় সদস্য।

১৬ এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর বলেন, ক্যাম্পে জকিরের ডেইল সংলগ্ন পাহাড়ি এলাকায় ডাকাত কামাল বাহিনী নাশকতার পরিকল্পনা করছে, এমন গোপন খবরে ওই এলাকায় এপিবিএন পুলিশ অভিযান পরিচালনা করে। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করা হয়।

তিনি জানান, আটক রোহিঙ্গার কাছ থেকে একটি এলজি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ডাকাতের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...