উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/১০/২০২২ ৮:৫৬ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন রোহিঙ্গা নেতা

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় ক্যাম্প ১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে এঘটনা ঘটে।

নিহত হলেন, মৌলভী মো. ইউনুস।তিনি ক্যাম্প ১৩ এর এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভী সৈয়দ কাসিম এর ছেলে।

আহত হয়েছেন, ক্যাম্প -১৩ এফ ব্লকের নেতা (হেড মাঝি) মো. আনোয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মো. ফারুক আহমেদ।

তিনি জানান, একটি দুষ্কৃতকারীর দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে দুইজন রোহিঙ্গা নেতাকে ( মাঝি) অতর্কিত অবস্থায় উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং হেডমাঝি আনোয়ার গুরুতর আহত হন।

মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আহত আনোয়ারকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফারুক আহমেদ বলেন, দুষ্কৃতকারীরা সংখ্যায় ১৫-২০ জন ছিলেন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএন এর ফোর্স মোতায়েন করা হয়েছে।অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...