ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১২/২০২৪ ৯:৪২ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নাজিরপুর থানা পু‌লিশের এসআই সরোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর-ঢাকা মহাসড়কের চিথ‌লিয়া এলাকা থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শ‌ফিক (২১)।

এ বিষয়ে রাত ৮টায় নাজিরপুর থানায় প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

প্রেস ব্রিফিংয়ে তি‌নি বলেন, তাহারা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয়টি এখনও নি‌শ্চিত করা যাচ্ছে না। তবে খতিয়ে দেখা হচ্ছে যে কাদের মাধ‌্যমে এখানে এসেছে এবং কেন আসছে।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer