ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১২/২০২৪ ৭:৩৪ এএম

গাইবান্ধায় ভোটার হতে এসে রোহিঙ্গা যুবকসহ আটক ৩
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটার নিবন্ধন করতে এসে নুরুল আমিন (২৪) নামের রোহিঙ্গা যুবকসহ তার দুই সহযোগিকে গ্রেফতার করা হয়েছে। ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার হতে আসছিলেন তারা।

রোববার (১ ডিসেম্বর) সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটকদের সোমবার (২ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।

আটক রোহিঙ্গার নুরুল আমিন কক্সবাজার বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে। এছাড়া তার সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে ও জীবন কৃষ্ন সরকার (৩৪) তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন বলেন, রোববার দুপুরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য রোহিঙ্গা যুবক স্থানীয় দুইজনকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ে আসেন। তারা রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন নিয়ে আসেন। আবেদনে শিক্ষাগত যোগ্যতা না থাকাসহ তার কথাবার্তা (ভাষায়) সন্দেহ হয়। এসময় নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করলে সবই ভুয়া বলে প্রমাণিত হয়।
জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় ভোটার হতে আসেন বলে স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকদের সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...