প্রকাশিত: ০৯/০৭/২০১৮ ৭:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৯ এএম

ধর্মগ্রন্থ(কোরআন শরীফ ও গীতা) ছুঁয়ে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছেন যশোরের বিভিন্ন থানা এবং ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত ৬০ জন কর্মকর্তা।

রোববার যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় কোনও মাদক ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নেবেন না বলে শপথ করেন তারা।

তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ বা অবৈধভাবে লাভবান হওয়ার জন্য মাদক ব্যবসায়ীদের প্রতি কোনোরূপ অনুকম্পা ও নমনীয়তা প্রদর্শন করবো না এবং মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোরতম মনোভাব পোষণ করবো।

পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে বলছি, এই শপথ ভঙ্গ করলে আমি পাপী হিসেবে গণ্য হবো বলেও উল্লেখ করেন তারা।

শপথ অনুষ্ঠানে পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান(ক সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানীসহ(খ সার্কেল) সব থানার ওসি এবং সব ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...